সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শীতে ব্যায়াম করছেন তো? জেনে নিন কিছু পরামর্শ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম জরুরি। কিন্তু এই শীতে আরামের ঘুম ছেড়ে বেরোতে অনেকেরই আলসেমি হয়। তার ওপর ঠাণ্ডা লেগে যাওয়ার ভয়ও আছে। এসব অজুহাত দেখিয়ে নিয়মিত ব্যায়াম ছাড়া উচিত নয়। তবে সাবধানতা চাই। ব্যায়ামের সুফলগুলোর কথা মনে করে শুরু করে ফেলুন ব্যায়ামের প্রথম ধাপ। বাকিটা আপনা-আপনি দারুণভাবে সারতে পারবেন। 

যেসব ব্যায়ামে বেশি শক্তির প্রয়োজন হয়, সেগুলো পরে করুন। ব্যায়াম শেষ করার বেলায়ও ‘কুল ডাউন’ করতে ভুলবেন না। শীতের ব্যায়ামের সময় গরম কাপড় তো পরবেন, তবে অতিরিক্ত ভারী পোশাক পরবেন না। ব্যায়াম করতে করতে গরম লাগলে শীতের পোশাক সরিয়ে ফেলুন। দু-এক প্রস্থ হালকা পোশাক পরেই ব্যায়াম করা যায়। 

শীতে পিপাসা তেমন লাগে না বললেই চলে। তবু পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে। ব্যায়াম এবং কায়িক পরিশ্রম করলে অবশ্যই খানিক্ষণ পরপর পানি পান করার অভ্যাস বজায় রাখুন। শীতে শ্বাসকষ্ট হয়- এমন ব্যক্তির এই সময় ব্যায়াম না করা ভালো। কারণ ব্যায়ামের ফলে হিতে বিপরীত হতে পারে। ভোরে আর সন্ধ্যায় কুয়াশা পড়ে, পথ তো পিচ্ছিল হয়ই, মাথায় ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই শীতের দিনে অতি ভোরে বা সন্ধ্যার পর নয়, ব্যায়াম করুন দিনের আলোয়। 

লেখক: অধ্যাপক, মেডিসিন বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit