বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

অবহেলা নয়, যত্নে রাখুন টাক, দেখে নিন কী ভাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বংশগত কারণ, যত্নের অভাব বা যে কোনও শারীরিক সমস্যার কারণে চুল উঠে টাক পড়ে যেতেই পারে। তাতে ভেঙে না পড়ে যত্ন নিন টাকের। ভাবছেন, কী ভাবে?

টাকের জন্য হাসির পাত্র হয়ে ওঠা অনেকের জন্য অস্বস্তিকর। আবার অনেকে টাক পড়াকে সৌন্দর্যের ঘাটতিও মনে করেন। কিন্তু টাক নিয়ে লজ্জিত হওয়ার কিছুই নেই। বংশগত কারণ, যত্নের অভাব বা যে কোনও শারীরিক সমস্যার কারণে চুল উঠে টাক পড়ে যেতেই পারে। তাতে দুঃখিত না হয়ে বরং যত্ন নিন টাকের। মনে রাখবেন, চুলের মতো টাকের যত্ন নেওয়াও কিন্তু জরুরি। টাকই হয়ে উঠতে পারে আপনার স্বতন্ত্র ‘স্টাইল স্টেটমেন্ট’।

১) পরিষ্কার রাখুন

টাক পড়ে গিয়েছে বলে ভাববেন না শ্যাম্পু ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। তেল ও ময়লা জমে টাক অমসৃণ দেখায়। টাকের চামড়া উঠে সাদা, খসখসে দেখাতে পারে। তাই নিয়ম করে টাক পরিষ্কার করুন। সাবান বা তরল সাবান ব্যবহার করলে টাক আরও রুক্ষ দেখায়। তাই নিয়মিত শ্যাম্পু করুন।

২) ময়শ্চারাইজ়ার ব্যবহার

গোটা শরীরের ও ত্বকের আর্দ্রতা বজায় রাখা যেমন জরুরি, টাকের আর্দ্রতা বজায় রাখাও প্রয়োজন। তাই প্রচুর পানি খান। ঘুমানোর সময় হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিলেও টাকের স্বাস্থ্য ভাল থাকবে।

৩) মালিশ করুন

চুল থাকলেই কেবল তেল মালিশ দরকার, এই ধারণা ভুল। টাক থাকলেও তেলের ব্যবহার করতে হবে। আঙুল দিয়ে মাথায় হালকা চাপ দিতে দিতে সারা মাথায় মালিশ করুন। কপাল থেকে শুরু করে ব্রহ্মতালুতে পৌঁছন, সেখান থেকে আস্তে আস্তে ঘাড়ের কাছে নেমে আসুন। আরাম তো পাবেনই, সঙ্গে রক্তসঞ্চালন ভাল হয়ে টাকের ঔজ্জ্বল্যও বাড়বে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit