বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

চা মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফেসবুকে এক ফুড ব্লগারের পেজে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দুধ-চা এর সঙ্গে নতুন করে দুধ এবং চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছে এই আইসক্রিম।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে অদ্ভুত সব খাবার তৈরির ভিডিও ভাইরাল হয়, যা দেখে চমকে ওঠেন খাদ্যরসিকরা। নেটিজেনদের মহলে শুরু হয়ে যায় জোরদার সমালোচনা।

কয়েকমাস আগে এভাবে ভাইরাল হয়েছিল বিভিন্ন ধরনের ম্যাগি তৈরির ভিডিও। কোথাও চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছিল ম্যাগি। কোথাও বা ক্যান্ডি ফ্লস অর্থাৎ কটন ক্যান্ডি যাকে বাংলায় বলে মিষ্টি তুলো তা দিয়েও তৈরি হয়েছিল ম্যাগি।

এছাড়াও ম্যাগির মিল্কশেক থেকে শুরু করে আরও কত কী না ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এসব ভিডিও দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন নাম। আইসক্রিমের সঙ্গে চা মিশিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পদ। দুই প্রিয় খাবার নিয়ে এমন ছেলেখেলা মোটেই ভাল চোখে দেখছেন না নেটিজেনরা। 

ফেসবুকে এক ফুড ব্লগারের পেজে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দুধ-চা এর সঙ্গে নতুন করে দুধ এবং চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছে এই আইসক্রিম। আজকাল রোল আইসক্রিম খাওয়ার চল হয়েছে। সেই ধরনের আইসক্রিমই তৈরি হয়েছে এখানে। জানা গিয়েছে, চা মিশিয়ে আইসক্রিম রোল তৈরি করে নাকি দারুণ বিখ্যাত হয়ে গিয়েছেন বিক্রেতা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরালও হয়েছে এই ভিডিও। তবে বেশিরভাগ নেটিজেনেরই এই ভিডিও একেবারেই পছন্দ হয়নি। তবে এই ভিডিওর ভিউ, কমেন্ট এবং লাইকের সংখ্যা ক্রমশ বাড়ছে। 

সূত্র: এবিপি আনন্দ

 

 

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৫.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit