শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

‘বাংলাদেশ একেবারে খারাপ খেলেনি’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে ভেজা মাঠে টাইগারদের খেলতে বাধ্য করা এবং বিরাট কোহলি অবৈধ সুবিধা নেওয়ার কারণে হেরেছে বাংলাদেশ। 

ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান ম্যাচে জিতলেও বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার সুযোগ ছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটির। কিন্তু ভারতের মতো পাকিস্তান ম্যাচেও বাজে আম্পায়ারিং হয়। বল বুটে লাগার পরও সাকিব আল হাসানকে আউট দেওয়া হয়। যে কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে না পারায় হেরে যায় বাংলাদেশ। 

বিশ্বকাপের সুপার টুয়েলভে ৫ ম্যাচের মধ্যে দুই জয় আর দুটিতে বাজে আম্পায়ারিংয়ের কারণে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা। 

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হওয়ার পর দলটির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা একেবারে খারাপ করিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করল বাংলাদেশ? টিম ডিরেক্টর খালেদ মাহমুদের দাবি, সাকিব আল হাসানের দল একেবারে খারাপ করেনি। অ্যাডিলেড থেকে বাংলাদেশের বিমান ধরার আগে সংবাদমাধ্যমের কাছে মাহমুদ দাবি করেন, প্রতি ম্যাচেই দল উন্নতি করেছে। 

ভারত-পাকিস্তান ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ম্যাচে ভুল সিদ্ধান্ত হয় কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা আমরা কেউই মেনে নিতে পারিনি। ভারতের সঙ্গে ম্যাচেও এমন দু-একটি ভুল সিদ্ধান্ত হয়েছে।

বাজে আম্পায়ারিং নিয়ে এখন আর কিছু করার নেই জানিয়ে সুজন বলেন, এখন আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit