রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ভেনিজুয়েলায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে রোববার বিমানটি বিধ্বস্ত হয়।

দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজন রাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে বলেন, জোসে অ্যান্টোনিও পায়েজ বিমান ঘাঁটি থেকে তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সি-২০৮বি নামের বিমানটি ‘মাটিতে আছড়ে পড়ে’।

তিনি আরো বলেন, ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ‘এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চমজনকে উদ্ধারে অভিযান চলছে।’

বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনার সম্ভাব্য কারণ জানতে তদন্তের এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

আমাজনের গভর্ণর মিগুয়েল রদ্রিগুয়েজ টুইটার বার্তায় জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তার রাজ্যের সকলে ‘শোকাচ্ছন্ন ও বেদনায় বিমূঢ়’।

দুর্ঘটনায় দু:খজনকভাবে বিমানটির সকল আরোহী নিহত হয়েছে বলেও টুইটারে তিনি উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit