শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ইনজুরি কাটিয়ে মাঠে নামলেন দি মারিয়া, জিতল দলও

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে চোটে পড়ে আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন আনহেল দি মারিয়া। ঊরুতে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। সেই শঙ্কা কেটে গেছে। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর এই আর্জেন্টাইন তারকা গতরাতে খেলতে নামলেন।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফেরার ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি আ’র ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে তারা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। ফিলিপ কসতিচের পাস থেকে গোলটি করেন আদ্রিওঁ রাবিও।

৬২তম মিনিটে কর্নারে দারুণ ভলিতে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করার উল্লাসে মাতেন দানিলো। তবে ভিএআরের কল্যাণে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। বল দানিলোর হাত ছুঁয়ে গিয়েছিল। ৮১তম মিনিটে বদলি নামেন আনহেল দি মারিয়া। ৮৪তম নিকোলো ফাগিওলি গোল করে জুভেন্টাসের ২-০ গোলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে ইন্টার। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit