শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

নির্বাচনের আগে নতুন প্রকল্প গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী : কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : আগামী বছর নির্বাচন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আর কোনো নতুন বড় প্রকল্প গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে।

এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে। তিনি আরো বলেন, আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। আর আগামীকাল সোমবার একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ’ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু সমালোচনা করতে জানে। দেশের মানুষের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনা।  

এর আগে, সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশের ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit