শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

‘নির্বাচনের আগে খালেদাকে কারাগারে পাঠানোর চিন্তা-ভাবনা নেই’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী নির্বাচনের আগে কারাগারে পাঠানোর এখনও চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ‘বাড়াবাড়ি করলে’। সংবিধান দিবস উপলক্ষে আজ শনিবার ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

এর আগে গত ২৭ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, আমার মনে হয় না খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্ত যুক্তভাবে যে মুক্তি দেওয়া হয়েছে, তার পরিবর্তন আনার কোনো চিন্তা-ভাবনা সরকার করছে। ’ তবে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বলেছেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে।

এ দুটি বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিতদের বলেন, (খালেদা জিয়াকে জেলে পাঠানোর) এখনও চিন্তা-ভবনা নেই। সেটা কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন বাড়াবাড়ি করলে…। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাহী আদেশে যেকোনো সময় ব্যবহার করা যায় বা বাড়ানো যায়। একুশে আগস্ট গেনেড হামলা মামলায় উচ্চ আদালতে তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য আপিল করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা অপেক্ষা করুন, দেখুন কী হয়। ’ 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit