শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাটিরাঙ্গাতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  র‌্যালী, আলোচনা সভা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল  দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দ,র আয়োজনে  মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমান উল্লাহ খান।পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সভাপতি মো.আলী হোসেনের সঞ্চালনায় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক একেএম মাহমুদ হাসান বিশিষ্ঠ সমবায়ী ব‍্যক্তিত্ব আমান উল্লাহ ভুইয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো:আশরাফুল আলম,মাটিরাঙ্গা আনসার ভিডিপি কর্মকর্তা রহিমা বেগম, মাটিরাঙ্গা সম্প্রীতি ঋন দান সমবায় সমিতির লি: এর  প্রতিনিধি বাবুল চন্দ্র বণিক,   মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো:হারুন উর রশীদ, 

প্রধান অতিথি,র বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম  বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন,সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজার জাত করণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি বলে জানান তিনি।সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে কারোর সামান্য জমিও যাতে খালি পড়ে না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে  আমাদের সকলের মাঝে  সঞ্চয়ী মনোবাব গড়ে তুলতে হবে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন তিনি।আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব,উপজেলার ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় ও সংগঠকদের মাঝে  স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা তুলেদেন।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit