সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বৃষ্টি থামার পর পাকিস্তানের সান্ত্বনার জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আরো আগেই ছিটকে গেছে পাকিস্তান। যদিও কাগজে-কলমে এখনো তারা সেমির লড়াইয়ে আছে। সেই সঙ্গে আছে অনেকগুলো ‘যদি’ এবং ‘কিন্তু’। সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেয়ে পাকিস্তানের পয়েন্ট এখন ৪। সেমিতে যেতে হলে পরের ম্যাচে তাদের বাংলাদেশকে হারাতে হবে। অন্যদিকে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এই জটিল সমীকরণে দাঁড়িয়ে বৃষ্টি আইনে ৩৩ রানের সান্ত্বনার জয় তুলে নিল পাকিস্তান।

১৮৫ রানের বড় টার্গেট তাড়ায় নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কককে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। সেই শুরু, আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রান। অর্থাৎ ৩০ বলে ৭৩ রান করতে হতো। সেই অঙ্ক আর মেলাতে পারেনি প্রোটিয়ারা। ৯ উইকেটে ১০৮ রানেই থামে তাদের ইনিংস। বৃষ্টি আইনে ৩৩ রানের জয় পায় পাকিস্তান। ১৪ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit