শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

খাগড়াছড়িতে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপলক্ষে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন খানি মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহস্থ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।
এসময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তারা, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন। সে সাথে জাতির পিতা ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারীরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে মন্তব্য করে সকলকে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। 
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,  আ,লীগের সাংগঠনিক সম্পাদক  পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আ,লীগ নেতা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য  এড. আশুতোষ চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আ,লীগের নেতা  নিলোৎপল খীসা, জেলা আ,লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য শামীম চৌধুরী,নুরুল্লাহ হিরো,আফতাব উদ্দিন চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ,জেলা যুবলীগের সাধারণ কে এম ইসমাইল হোসেন, জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু ভট্টাচার্য,নেতা সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার,টিকো চাকমাসহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit