শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত দ্বৈরথ: চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন শাস্ত্রী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বুধবারের খেলায় টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে ভারত। তবে শেষ বল পর্যন্ত বাংলাদেশের জয়ের সুযোগ ছিল। তাই রীতিমতো মহাচাপ সামলাতে হয়েছে ভারত টিমকে। আর সেই চাপের প্রসঙ্গেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-বাংলাদেশের ম্যাচে স্মৃতি হাতড়ালেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। 

সেবার ১৪৭ রানের টার্গেটে বাংলাদেশের জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে দরকার ছিল ১১ রান। বল করছিলেন হার্দিক পান্ডিয়া। সেবার বাংলাদেশ ৩ বলে ৯ রান নিয়ে নেয়। এরপর ২ বলে ২ উইকেট নেন পান্ডিয়া। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ বলে ২ রান। শেষ বলে বাংলাদেশ রান আউট হন রিয়াদ।

এই ঘটনার চাপ নিতে পারছিলেন না শাস্ত্রী। স্টার স্পোর্টসের আলোচনায় তিনি বলেন, ‘যখন দেখলাম ধোনি হার্দিককে বল দিয়েছে, আমি টয়লেটে গেলাম। আমি টেনশন সামলাতে পারছিলাম না। তারা সবাই বেলকোনিতে এক হয়েছে, তাদের ৩ বা এরকম রানের দরকার ছিল। আমি টয়লেটে চলে গেলাম।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit