শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে কয়েকটি শস্যবাহী জাহাজ: তুরস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শস্য রপ্তানি চুক্তিতে ফেরার পর কৃষ্ণ সাগর হয়ে বন্দর ছেড়ে গেছে ইউক্রেনের ছয়টি শস্যবাহী জাহাজ। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, ‘শস্য রপ্তানি চুক্তি ফের চালু হওয়ার পর ছয়টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে।’আর ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার বন্দর ছাড়া জাহাজের সংখ্যা ৭। 

ক্রিমিয়ায় রুশ নৌবহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিল মস্কো।

সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit