শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৬৯ Time View

ডেস্ক নিউজ : ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক চলবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে। 

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit