শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাঁচা-মরার এই লড়াইয়ে আগে ব্যাট করতে নামছেন বাবররা।  

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে জিম্বাবুয়ের বিপক্ষে জয় হাতছাড়া হলেও পরের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জায় পান প্রোটিয়ারা। টাইগারদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে আত্মবিশ্বাস জোগাবে ভারতের বিপক্ষে জয়।

শক্তিশালী ভারতকে মাত্র ১৩৩ রানে আটকে রেখে ৫ উইকেটের জয় তুলে নেন প্রোটিয়ারা। দারুণ আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার এবারের প্রতিপক্ষ পাকিস্তান, যেখানে পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে যাওয়া নিশ্চিতই হয়ে যাবে তাদের। যদিও কোনো কারণে প্রোটিয়ারা পরাজিত হয়, সে ক্ষেত্রে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও সেমির দৌড়ে এগিয়ে থাকবে তারা। 

অন্যদিকে বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার কাছে হারলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আর থাকবে না বাবর আজমদের। বিশ্বকাপে ভারতের কাছে পরাজয়ের পর জিম্বাবুয়ের কাছেও পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় তাদের। সব মিলিয়ে বিপাকে থাকা পাকিস্তানের সামনে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই। 

দুই দলের এ লড়াইয়ে আলাদা নজর কাড়বেন পেসাররা। কারণ দুই দলে রয়েছে বিশ্বমানের পেসার, যারা যে কোনো ব্যাটারের জন্যই আতঙ্ক। গতি দিয়ে এবারের বিশ্বকাপে আলাদা নজর কেড়েছে প্রোটিয়া পেসার এনরিখ নর্থজে ও লুঙ্গি এনগিদি। 

তা ছাড়া রাবাদার মতো পেসারও নিজের দিনে ভঙ্কর হয়ে উঠতে পারেন। পেস বোলিংয়ের শক্তিমত্তায় পিছিয়ে নেই পাকিস্তানও। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহর মতো গতি তারকা রয়েছে পাকিস্তান শিবিরেও। মরা-বাঁচার এই ম্যাচে পাকিস্তানের পেসাররা জ্বলে উঠতে পারলে বিপাকে পড়তে পারেন প্রোটিয়া ব্যাটাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit