শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রুশ হামলায় লুহানস্কে ৫০ ইউক্রেনীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) বাহিনীর সঙ্গে যুদ্ধে ৫০ ইউক্রেনীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবার এলপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান ফিলিপোনেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

পিপলস মিলিশিয়া ফিলিপোনেঙ্কোর উদ্ধৃতি দিয়ে তার টেলিগ্রাম চ্যানেলে বলেছে, গত ২৪ ঘণ্টায়, এলপিআর পিপলস মিলিশিয়ার সক্রিয় আক্রমণাত্মক পদক্ষেপের ফলে শত্রুরা জনশক্তি এবং সামরিক সরঞ্জামের বিষয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। ৫০ জন সেনা নিহত হয়েছেন, একটি ট্যাংক, তিনটি সাঁজোয়া কর্মী বাহক ও ১৩টি বিশেষ যানবাহন ধ্বংস করে দেওয়া হয়েছিল।

মুখপাত্র আরও বলেন, স্যাপার ইউনিটগুলো ১ নভেম্বর থেকে বিষ্ণোভয়ে এবং স্টেপোভয়েয়ের কাছে নয় হেক্টরের বেশি জায়গায় মাইন অনুসন্ধান ও পরিষ্কার করেছে। 

সূত্র: তাস।

কিউএনবি/অনিমা/০৩.১১.২০২২/দুপুর ১.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit