শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাত গোলের রোমাঞ্চে জিতেছে রুপায়ন সিটি কুমিল্লা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : হকি চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় জয় পেয়েছে রুপায়ন সিটি কুমিল্লা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার মোনার্ক পদ্মাকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন কুমিল্লার সোহানুর রহমান সবুজ। তিন ম্যাচে কুমিল্লার এটি দ্বিতীয় জয়। চার ম্যাচের তিনটিতেই হেরেছে মোনার্ক পদ্মা। জয় একটিতে।

রোমাঞ্চকর ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই পারেনি গোল করতে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই ফিল্ড গোলে কুমিল্লাকে এগিয়ে নেন পুষ্কর খিসা মিমো। দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন ওবায়দুল রহমান জয়। ২৬ মিনিটে কৃষ্ণা কুমারের ফিল্ড গোলে ম্যাচে ফিরে আসে মোনার্ক পদ্মা।

kalerkantho

ছবি : মীর ফরিদ

তবে ৩৯ মিনিটে পেনাল্টি কর্নারে সোহানুর রহমান সবুজের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে কুমিল্লা। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি মোনার্ক পদ্মা। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মিয়া তানিমিতসু এবং ৪৩ মিনিটে সিয়া জং গোল করলে জমে ওঠে ম্যাচ। ম্যাচের স্কোরলাইন হয় ৩-৩। কিন্তু শেষের রোমাঞ্চ জিতে নেয় রুপায়ন সিটি কুমিল্লা। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ গোল করে জয় নিশ্চিত হয় কুমিল্লার।  

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit