শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মূল্যস্ফীতির তুলনায় বেতন বাড়েনি : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে সেইভাবে বেতন-ভাতা বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এটা স্বীকৃত, বেতন-ভাতা ওই মাপে বাড়েনি, যে মাপে মূল্যস্ফীতি বেড়েছে। ’ আজ বুধবার নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।   

পরিকল্পনামন্ত্রী বলেন,  ‘মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ তো আমাদের মনে রাখা উচিত। এটা আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্য বাজারের চাপগুলোও আমাদের এখানে এসে পড়ছে। ’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আইএলও শ্রমিক সংগঠনগুলোর মতো মজুরি বাড়িয়ে দিতে হবে সেভাবে বলেনি। তারা শুধু বলেছে চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা। আমরা তো সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। মজুরি বাড়ানোর কাজ চলছে, সামনের দিকে আরো বাড়ানো হবে। তবে আমি মনে করি, চা বাগানের শ্রমিক উপকূলীয় অঞ্চলের জেলেদের মজুরি বাড়ানোর দিকটা দেখা উচিত। ’

আইএমএফের ঋণ এলে অর্থনীতিতে স্বস্তি আসবে কি না এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার পকেটে ১০০ টাকা আছে, কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো। আইএমএফ ঋণেও কিছুটা সাময়িক স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই। সবাই তো বাজারে যায়। বিষয়টা এমন নয়, আজকে দাম এক কালকে হঠাৎ করেই আরেক হলো। মাসের শুরুতে পকেটে যেমন থাকবে, শেষেও তেমন থাকবে তা না। মাসের শেষে পকেটে অভাব থাকবে। ’বৈঠকে আইএলও-এর ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই)  বিশেষজ্ঞ গুনজান দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং, প্রগ্রাম অফিসার খাদিজা খন্দকার উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit