বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মহালছড়িতে ১৮০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানাধীন  মহালছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে থলীপাড়া মিশন মার্মা  ওরপে মিসং এর  দোকানে    অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১৮০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি মিশন মার্মা কে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ। 
মঙ্গলবার (১নভেম্বর২০২২ইং)সকালের দিকে  মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো:হারুন উর রশীদ এর দিকনির্দেশনা অনুযায়ী মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কে আর আশরাফুজ্জামান,  এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  সঙ্গীয় ফোর্সের সহায়তা মহালছড়ি এলাকার মহালছড়ি সদর ইউনিয়নের  ০৯নং ওয়ার্ডের থলিপাড়া নামক স্থানে আসামীর দোকান হতে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আসামী মিশন মার্মা  ওরপে মিসং কে গ্রেফতার  করা হয়।

গ্রেপ্তারকৃত  মিশন মার্মা  ওরপে মিসং  মহালছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড থলীপাড়া  এলাকার বাসিন্দা। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হারুন উর রশীদ জানান, আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১)সারণীর ২৪(গ)/ ধারায় মামলা রুজু করা হয় হয়েছে।মামলাটি তদন্তের জন্য এসআই(নিঃ) শ্রী মধুসুদন সরকারকে নিয়োজিত করা হইয়াছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit