শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে। সোমবার ওয়াশিংটন এবং সিউল তাদের বৃহত্তম সম্মিলিত সামরিক বিমান মহড়া শুরু করেছে। এটি শুক্রবার শেষ হবে। উত্তর কোরিয়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশীদের বিভিন্ন মহড়ার জবাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পিয়ংইয়ং ২০১৭ সাল থেকে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এ প্রতিক্রিয়া এলো। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ক্রমাগত গুরুতর সামরিক উসকানি দিতে থাকলে উত্তর কোরিয়া আরো শক্তিশালী জবাব দেওয়ার ব্যবস্থা নেবে। ’

বিবৃতিতে আরো বলা হয়, ‘(ওয়াশিংটন) যদি তার নিরাপত্তা স্বার্থের জন্য অনুপযুক্ত এমন গুরুতর কিছু দেখতে না চায়, তাহলে তার উচিত অবিলম্বে অকার্যকর যুদ্ধ মহড়া বন্ধ করা। যদি তা না হয়, তাহলে সব পরিণতির জন্য সম্পূর্ণভাবে তাকে দায়ী করতে হবে। ’‘ভিজিল্যান্ট স্টর্ম’  নামের যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান সামরিক মহড়ায় শত শত যুদ্ধবিমান প্রতিদিন ২৪ ঘণ্টা সাজানো হামলা পরিচালনা করবে।  

সূত্র : সিএনএন, এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit