শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

আফগানিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল শ্রীলংকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ার দেশ আফগানিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিফাইনালের রেসে টিকে রইল এশিয়ান সেরা শ্রীলংকা। ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলংকা। যেখানে আফগানদের দেওয়া লক্ষ্যমাত্রা ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় লংকানরা।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান জমা করে। এরপর আর রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি রান বাড়াতে পারেননি। সপ্তম ওভারের প্রথম বলে রহমানউল্লাহকে (২৮) বোল্ড করেন লাহিরু কুমারা।

দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন উসমান। ১১তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন হাসারাঙ্গা। উসমান ২৭ রান করে মাঠ ছাড়েন। দলীয় স্কোর তখন ৬৮। ইব্রাহিম বিদায় নেওয়ার পর আর বড় কোনো জুটি তৈরি হয়নি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ডেথ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। শেষ ওভারে হাসারাঙ্গা জোড়া আঘাত হানেন। এতে করে দেড়শ ছোঁয়ার পরিকল্পনা ভেস্তে যায় আফগানদের। লংকানদের হয়ে হাসারাঙ্গা ৩টি, লাহিরু কুমারা ২টি, রাজিথা ও ধনঞ্জয়া একটি করে উইকেট লাভ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit