শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো: সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডের পর জিম্বাবুয়ে-দুই দুটি দলের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকে আছে টাইগারদের। অবশ্য সেরা চারে খেলতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা খেলাটাই খেলতে হবে সাকিবদের। প্রথমবারের মতো ২০ ওভারের বিশ্বকাপে খেলতে বাংলাদেশ মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সাকিবরা খেলবেন অ্যাডিলেডে। আগামীকাল ইয়ারা নদীর পাড়ের অ্যাডিলেডে রোহিত শর্মার ভারতের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী।

তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন লাল সবুজের অধিনায়ক। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নে সাকিবের উত্তর, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

সাকিব জানিয়েছেন, ভালো খেললে জিততে না পারার কোনও কারণ দেখছেন না। তার প্রেরণা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। চলতি বিশ্বকাপে আইরিশরা ইংল্যান্ডকে ও পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। সাকিব বলেন, ‘অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হবো। না করতে পারলেও খুব বেশি কিছু বলার নেই। দুই দলই আমাদের থেকে ভালো। কিন্তু আমরা যদি ভালো খেলি আমাদের যদি দিন থাকে কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। এরকম একটা ফল করতে পারলে অবশ্যই আমরা খুশি হবো।’ 

বাংলাদেশ ভারতের বিপক্ষে ১১ টি টি-টোয়েন্টি খেলে মাত্র একটি জিতেছে। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে সেটি ভালো করেই জানেন সাকিব। তবে ভারত বলে তাদের আলাদা কোনও পরিকল্পনাও নেই। দল-শক্তি বিবেচনা না করে তারা সর্বোচ্চটা নিংড়ে দিতে চান। ‘প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চাই। কোন দেশের সাথে কোন অবস্থায় খেলা হচ্ছে, এগুলো আমরা চিন্তা করতে চাই না। এবং আমরা ওই মোমেন্টাম উপভোগ করতে চাই। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’- এভাবেই বলেছেন সাকিব।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit