শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

এনসিসি ব্যাংকের নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত ‌‌‘স্কীলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’ এর অধীন ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী এবং উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে’ এনসিসি বাংকের নতুন উদ্যোক্তাদের ঋণ বিতরণ করা হয়েছে। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের, এসইআইপি, এসডিসিএমইউ এর নির্বাহী প্রকল্প পরিচালক মো. ইকলাসুর রহমান এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও এনসিসি ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান ও সিএমএসএমই বিভাগ প্রধান মো. সোলায়মান আল রাজী এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. জাহিদ ইকবালসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসইআইপি’ শীর্ষক প্রকল্পের অধীনে উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। এছাড়া নারী উদ্যোক্তাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে উদ্যোগ গ্রহণ করছে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহায়ক হবে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit