শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শ্রীলংকার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে আফগানরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সুপার টুয়েলভে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলেও পরের দুই ম্যাচে লঙ্কানরা হেরেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে। আর একটা পয়েন্ট হারালেই বিদায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার। আজ ব্রিসবেনের দি গাব্বা স্টেডিয়ামে লঙ্কানরা মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। হারলেই বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার। জিতলেও ঝুলে থাকতে হবে তাদেরকে।

অন্যদিকে একই অবস্থা আফগানদেরও। হারলেই বিদায়। ইংল্যান্ডের কাছে মাত্র ৫ রানে হেরে সুপার টুয়েলভে মিশন শুরু করে আফগানিস্তান। পরের দুই ম্যাচ তারা খেলতেই পারেনি। বৃষ্টিতে ভেসে যায় নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি। দুই পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের তলানিতে আছে আফগানিস্তান।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

শ্রীলংকা একাদশ

পথুম নিসাংকা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাংকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, প্রমোদ মদুশান, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), উসমান ঘানি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও ফজল হক ফারুকী।

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ৯.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit