শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কিডনি সমস্যায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জাজাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২১২ Time View

স্পোর্টস ডেস্ক : একটি ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই। তলপেটে চোট ও কিডনির সমস্যায় কারণে তিনি আর এবারের আসরে খেলতে পারছেন না। জাজাইয়ের বদলে মোহাম্মদ নবী দলে ডেকেছেন গুলবাদিন নাইবকে। আসরে আফগানিস্তানের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন জাজাই। তবে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি তিনি। আউট হন ৭ রানে।

পরে অনুশীলনে চোট পান সাইড মাসলে। যা তাকে ছিটকে দেয় নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচ থেকে। রবিবার অনুশীলনের সময় নতুন সমস্যায় পড়েন বাঁহাতি ব্যাটার। তার কিডনিতে ব্যথা শুরু হয় বলে জানায় এসিবি। দলের চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় তার ইন্টার-কোস্টাল পেশিতে চিড় ধরা পড়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit