বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বাংলাদেশে পূর্ণশক্তির দলই পাঠচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০০ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারত। এই সফরে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে রোহিত শর্মার দল। এ দুটি সিরিজের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। খেলছেন বিরাট কোহলিও।

বাংলাদেশ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোটে সর্বশেষ এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার যশ দয়াল।

আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সফরের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট। 

২০১৫ সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit