রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে এইচএসসি ও এইচএসসি(বিএম) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩১ অক্টোবর) বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামন ভুঁইয়া মুক্তা। কলেজের গভর্নিং বোডির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম দুলাল। আরো বক্তব্য রাখেন কলেজের সাবেক সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য মাজেদুর রহমান বকুল, গভর্নিং বোডির সদস্য মোজাম্মেল হক প্রধান, আবেগ আপ্লুত হয়ে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদায়ী পরীক্ষার্থী বাধন আক্তার সাথী, জবা রাণী প্রমুখ।

আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই কলেজের প্রভাষক মোঃ কামরুর ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী, আসন্ন এইচএসসি পরীক্ষার্থী,গভর্নিং বোডির সদস্য, অভিভাবক, জনপ্রতিনিধি,সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit