মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সৌদি আরবে প্রথমবার উদযাপিত হলো হ্যালোইন উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতি বছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় হ্যালোইন উৎসব। তবে পারস্য উপসাগরীয় দেশগুলোতে দীর্ঘদিন ধরেই হ্যালোইন উৎসব তেমন দেখা যায়নি। এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিনোদনকেন্দ্রে এমন উৎসবের আয়োজন করা হয়। প্রথমবার অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।  

উৎসবে উত্তর আমেরিকার পৌরাণিক প্রাণী ওয়েন্ডিগোর আদলে একটি পোশাক পরে এসেছিলেন আবদুল রহমান নামে এক ব্যক্তি। নিজের দেশে প্রথমবারের মতো হ্যালোইন উৎসব উদযাপন করতে পেরে খুশি তিনি। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে তিনি জানান, ভিন্নধর্মী এ আয়োজনে অংশ নিতে পেরে সবাই বেশ আনন্দিত। 

চমৎকার এ আয়োজনে অনেকেই এসেছিলেন পরিবার পরিজনের সঙ্গে। এদের মাঝে কেউ পরেন চিকিৎসকের পোশাক, কেউবা নার্সের এ্যাপ্রোন। এমনকি শিশুদের পরনেও ছিল ভয়ংকর সব ডাইনির পোশাক। বিচিত্র সব আতশবাজির ঝলকানি, শব্দের ঝংকার আর ভুতুড়ে সাজসজ্জার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনের এ উৎসব।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit