মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কোরআনের বাণী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : অবিশ্বাসীদেরও ক্ষমা করো ইরশাদ হয়েছে, ‘মুমিনদের বলুন! তারা যেন ক্ষমা করে তাদের, যারা আল্লাহর দিনগুলোর (প্রতিফল দেওয়ার দিন) প্রত্যাশা করে না। এটা এ জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের প্রতিফল দেবেন। ’

(আয়াত : ১৪)

ভালো কাজের প্রতিদান মানুষ পাবেই

ইরশাদ হয়েছে, ‘যে সৎকাজ করে সে তা নিজের কল্যাণেই করে, আর কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে। অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে।

(আয়াত : ১৫)

অজ্ঞদের অনুসরণ কোরো না

ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বিনের বিশেষ বিধানের ওপর। সুতরাং তুমি তার অনুসরণ করো। অজ্ঞদের অনুসরণ কোরো না। ’ (আয়াত : ১৮)

আল্লাহ মুত্তাকিদের বন্ধু

ইরশাদ হয়েছে, ‘আল্লাহর মোকাবেলায় তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। জালিমরা একে অন্যের বন্ধু আর আল্লাহ মুত্তাকিদের (আল্লাহভীরু) বন্ধু। ’ (আয়াত : ১৯)

কোরআন মানবজাতির জন্য রহমতস্বরূপ

ইরশাদ হয়েছে, ‘এই কোরআন মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। ’

(আয়াত : ২০)

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit