সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

একদিনে প্রথম ডোজ টিকা পেলেন ৮ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : দেশে এখনো করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম চলছে। গতকাল রবিবার দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮ লাখের বেশি মানুষ। সবমিলিয়ে প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ লাখ ২৪ হাজার ৭৪৬ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার ১৫৮ জন। আর বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫১ হাজার ৮৫৭ জন মানুষ। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

সবমিলিয়ে দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখনো পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪১ লাখ ১ হাজার ২৭২ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩০৪ জন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit