শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষায় বাধা নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদের পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বাংলাদেশ ব্যাংকের আবেদনে গতকাল মঙ্গলবার এই আদেশ দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলে ২৮ অক্টোবর পরীক্ষা হতে আইনগত কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। খান মোহাম্মদ শামীম আজিজ কালের কণ্ঠকে বলেন, ‘পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের অন্তর্বর্তী আদেশটি স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে নির্ধারিত তারিখে পরীক্ষাটি হতে কোনো বাধা থাকছে না। ’

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ২৩ অক্টোবর ওই পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে বয়সসীমা নির্ধারণ করা নিয়ে রুল দেন আদালত। পরে হাইকোর্টের এই স্থগিতাদেশ স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়।

গত ১০ মে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর (১০ মে ২০২২) হতে হবে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রত্যাশীদের বয়সসীমা ৩৯ মাস ছাড় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিতে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত যেসব নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেসব নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্যাশীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করতে বলা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির পর বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ফের বিজ্ঞপ্তি না দেওয়ায় চাকরিপ্রত্যাশী মির্জা রকিবুল হাসান গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন না করায় অনেক চাকরিপ্রত্যাশী এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

সেই রিটে প্রাথমিক শুনানির পর গত ২৩ অক্টোবর হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ পরীক্ষা স্থগিত করার পাশাপাশি বয়সসীমা সংশোধন করে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে রুল দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit