সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিস চত্ত্বরে ফলজ,বনজ , ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৩০টি বৃক্ষের চারা রোপন করে অভিযানের শুভ সুচনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম।

এসময় সহকারী আনসার কমান্ডার আবুল কাসেম, মির্জাপুর ইউনিয়ন ভিডিপি’র দলপতি আজিজুল হক, রাধানগর ইউনিয়ন ভিডিপি’র দলপতি পরেশ চন্দ্র প্রমুখ উপস্থিত থেকে বৃক্ষ রোপন অভিযান পরিচালনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে সহযোগিতা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম বলেন, প্রকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপন অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit