রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

খাগড়াছড়িতে আ,লীগের বিরুদ্ধে বিএনপির মিথ্যাচার,এর প্রতিবাদে আ,লীগের প্রেস ব্রিফিং

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম এর মামলার আসামীদের গ্রেপ্তার এর দাবী জানিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির মিথ্যাচার,মানহানিকর বিভ্রান্তিমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামলীগ। মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আয়োজিত প্রেস ব্রিফিং’ এ ওয়াদুদ ভূইয়া অপপ্রচার ও খুনের রাজনীতি করে উল্লেখ করে তাকে পাহাড়ের দানব গডফাদার বলে মন্তব্য করেন আওয়ামীলীগ নেতারা।
বিএনপি সরকারের সময়ে খাগড়াছড়িতে প্রকাশ্যে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা,নির্যাতন,ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ ফিরিস্তি তুলে ধরেন আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। প্রেস ব্রিফিং থেকে মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেন। অন্যথায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী জানান। প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন  খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু। লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম।
এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য ও  খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পৌর মেয়র ও সাধারন সম্পাদক  নির্মলেন্দু চৌধুরী, জেলা আ,ললীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক  পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আ,লীগের  দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য শামীম চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্যসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেয়।
বিএনপির প্রেস ব্রিফিংকে মিথ্যাচার উল্লেখ করে আওয়ামীলীগের পক্ষ থেকে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর বাসায় যাওয়ার পথে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমকে আইনজীবি ভবনের পেঁছনে বাসার রাস্তায় বিএনপির এক ক্যাডার পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টা করে। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া,সাধারন সম্পাদক এমএন আবছার,আরেক নেতা মংসাথোয়াই মারমা শ্রমিক দল নেতা রতন ত্রিপুরা,বাদশা মিয়াসহ ৩০/৩৫ জন অকথ্য ভাষা ব্যবহার করে হামলা চালায় বলে এতে অভিযোগ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit