বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

ফায়াজুন্নেসা চৌধুরী’র “ছায়াপথের সহযাত্রা”

ফায়াজুন্নেসা চৌধুরী, শিক্ষক, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ঢাকা।
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪০১ Time View

“ছায়াপথের সহযাত্রা”

——————————

জীবনের বাঁকে বাঁকে কত বন্ধু,সহকর্মী, রুমমেটের সাথে কত লম্বা সময় কাটিয়েছেন। হিসেব নেই। তবুও চেনা হয়না সবাইকে। ক্লাসরুমে..টিচার্স রুমে.. সেমিনারে..চায়ের আড্ডায়..বটতলায়.. বছরের পর বছর সময় কাটানোর পরেও হয়তো খুব ক্ষুদ্র সময়ের সামান্য আচরণ আপনাকে চিনিয়ে দেবে সে আদতেই আপনার কি আন্দাজ কাছের, কতটা ঘনিষ্ঠ কিংবা কতখানি শুভাকাঙ্ক্ষী।

ধরুন কোথাও ফ্রি কফি খাওয়াচ্ছে। চার বন্ধু মিলে সেই কফিজোন থেকে একটু দূরে অবস্থান করছেন। আপনি ভাবছেন বাকি ৩ জন সহ একসাথে কফি টা আনতে যাবেন। দেখবেন একজন আপনার আগে আগে খুব দ্রুত পায়ে সামনে আগাচ্ছে। একজন অনেক আগেই কফিজোনে গিয়ে কফির কাপ হাতে দাড়িয়ে আছে।

আপনি ধীর পায়ে সামনে আগাবেন, আপনি পৌছাতে পৌছাতে ফ্রি কফি বিতরণ শেষ। আপনার যে বন্ধু সবার আগে গিয়ে কফি হাতে দাড়িয়ে আছে সে আপনাকে বলবে, তোকে তো অনেক আগেই বলেছিলাম, তাড়াতাড়ি আয় নাইলে পাওয়া যাবে না।

একইভাবে জীবনযুদ্ধে কে কখন কিভাবে আপনাকে পেছনে ফেলে সামনে আগায় গেলো, কোন্ মুহুর্তে আপনাকে বন্ধুর পাশাপাশি কম্পিটিটরও ভাবলো, আপনি আসলে বুঝতেও পারবেন না। তারমানে এই নয় যে আপনিও বাকিদের মতো স্বার্থপর হবেন।

জীবনের অনেকটা পথ হেটে এসে আপনি উপলব্ধি করবেন যে আপনাকে ফেলে এককাপ কফি যে বেশি খেয়েছে, পরিক্ষার সময় গ্রুপ স্টাডির ফাঁকেও স্যার/ম্যাডামের কাছ থেকে যে সাজেশন যোগাড় করেছে, একাএকা এপ্লাই করে যে বিদেশে চলে গেছে, বিসিএসের প্রিপারেশন নিতে গিয়ে চুপিচুপি কোচিং করেছে..। তারা সবাইই আপনার আশেপাশেই কোথাও না কোথাও আছে।

আর এদিকে আপনি…একসাথে একদিন অনেক কিছু করে ফেলবো ভেবে চুপ করে বসে ছিলেন, ওরা কিছু করলে আমাকে তো জানাবেই ভেবে নিজস্ব গতিতে নিজেকে নিয়ে ভাবেননি, একা একা কোনো স্টেপ ফেলেননি। আপনিও আপনার জায়গায় এক অর্থে ঠিক আছেন। যদিও এই পৃথিবীটা এখন প্রচণ্ড অবিশ্বাসের।

তবুও আপনি কিছুদূর এগিয়ে গিয়ে দেখবেন সামান্য একটু এগোবার জন্য যে বন্ধু টি এক সেকেন্ডের জন্য হলেও আপনাকে অচেনা ভেবেছে…সেই বন্ধু সহ বাকিরা সবাই একই মঞ্চেই দাড়িয়ে আছেন। বিভিন্ন সীমানা থেকে একই রোদ সবার গায়ে সমান আলো দিচ্ছে। তাহলে কি দরকার ছিলো এই অন্ত:বিদ্বেষের? জীবনে সবসময় অলৌকিকতায় বিশ্বাস করবেন।

আপনার আশেপাশে, ডানেবামে যখন কাউকে পাবেন না, চোরাবালিতে আপনি ডুবে যাচ্ছেন ঠিক তখনই দেখবেন, কোথা থেকে যেনো একটা অলৌকিক হাত এসে আপনাকে টেনে তুলেছে। নিরাশ হবেন না। কখনো কখনো বিশ্বাস করবেন অলৌকিকতায়। এই অলৌকিকতা যে আপনার জীবনের কোন্ বাকঁ থেকে আসবে আপনি টেরও পাবেন না। এই অলৌকিকতা হতে পারে সৃষ্টিকর্তার আপনার উপর এক প্রকার রহমত।

 

 

লেখিকাঃ ফায়াজুন্নেসা চৌধুরী, শিক্ষক, ডিপার্টমেন্টে অফ সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ঢাকা।

 

 

 

 

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২২/ রাত ১০.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit