বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২২ উদযাপন করা হয়েছে। শনিবার  ( ২২ অক্টোবর ২০২২ইং  ) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আয়োজনে একটি র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
উল্লেখ্য যে, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এরপর সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার। এ বছর ৬ষ্ঠ বারের মতো দিবস পালিত হচ্ছে।
এসময়, মাটিরাঙ্গা থানার  ইন্সপেক্টর (ট্রাফিক)  মোঃ জয়নাল আবেদিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ইলিয়াছ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:পেয়ার আহমেদ মজুমদার,  উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ আজগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো:শরিফুল ইসলাম,  মাটিরাঙ্গা উপজেলা সিএনজি চালক সমিতির সভাপতি আব্দুস সোবাহান  উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,প্রতিটি চালক সড়ক আইন মেনে চললে  সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। মানুষের মাঝে সড়ক দূর্ঘটনা রোধে   জনসচেতনতা গড়ে তুলতে হবে মোটরসাইকেল চালকদের  হেলমেট পরিধান ও   ট্রাফিক আইন মেনে চলারর আহবান জানিয়ে তিনি আরো বলেন  যারা সড়ক আইন মেনে চলবেনা তাদের বিরুদ্ধে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit