শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে বিজিবি,র অভিযানে  ভারতীয় শাড়ী, থ্রীপিস জব্দ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধীনস্থ  অযোধ্যা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রীপিস জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২ইং)বিকালের  দিকে গোপন সংবাদের  ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধীনস্থ অযোধ্যা বিওপি হতে  নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে  একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৬/৪-আরবি এলাকায় টহল পরিচালনা করে বর্ণিত সীমান্ত পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তরুনীপাড়া তেঁতুল গাছ নামক স্থান  হতে মালিক বিহীন অবস্থায় ১৬ বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে ৪০ বিজিবি। 
 খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন অধিনায়কের উপস্থিতিতে খোলা হয় এবং নিম্নবর্ণিত ভারতীয় শাড়ী ও থ্রীপিস পাওয়া যায়ঃ
ভারতীয় শাড়ী (৩ প্রকারের) (ক্যাটাগরি-১) = ১৮টি, সিজার মূল্য ৫,০০০ × ১৮টি = ৯০,০০০/-
ভারতীয় শাড়ী (২ প্রকারের) (ক্যাটাগরি-২) = ১০টি, সিজার মূল্য ৮,০০০ × ১০টি = ৮০,০০০/-
 ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-৩) = ১৪টি, সিজার মূল্য ৮,০০০ × ১৪টি = ১,১২,০০০/-
 ভারতীয় শাড়ী (২ প্রকারের) (ক্যাটাগরি-৪) = ৩টি, সিজার মূল্য ৭,০০০ × ৩টি = ২১,০০০/-
 ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-৫) = ১৭টি, সিজার মূল্য ৫,০০০ × ১৭টি = ৮৫,০০০/-
 ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-৬) = ৯টি, সিজার মূল্য ৫,০০০ × ৯টি = ৪৫,০০০/-
ভারতীয় থ্রীপিস (ক্যাটাগরি-১) = ৫০টি, সিজার মূল্য ৫,০০০ × ৫০টি = ২,৫০,০০০/-
 ভারতীয় থ্রীপিস (ক্যাটাগরি-২) = ১৪টি, সিজার মূল্য ৭,০০০ × ১৪টি = ৯৮,০০০/-
 ভারতীয় থ্রীপিস (ক্যাটাগরি-৩) = ৯৬টি, সিজার মূল্য ৭,০০০ × ৯৬টি = ৬,৭২,০০০/-
 ভারতীয় থ্রীপিস (ক্যাটাগরি-৪) = ৬৯টি, সিজার মূল্য ৫,০০০ × ৬৯টি = ৩,৪৫,০০০/-
 ভারতীয় থ্রীপিস (ক্যাটাগরি-৫) = ৬৮টি, সিজার মূল্য ৫,০০০ × ৬৮টি = ৩,৪০,০০০/-
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর
জোন বিভিন্ন প্রকারের সর্বমোট ৭১টি ভারতীয় শাড়ী এবং ২৯৭টি ভারতীয় থ্রীপিস এর সিজার মূল্য ২১,৩৮,০০০/- (একুশ লক্ষ আটত্রিশ হাজার) টাকা। 
উল্লেখ্য, বিজিবি কর্তৃক আটককৃত মালামাল সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। 

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারীদের বিরুদ্ধে বিজিবি‘র অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit