শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় সাজার স্থগিতাদেশ বাড়ানো হচ্ছে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও সাজা স্থগিত করে তাকে মুক্ত করা হচ্ছে। তার অবস্থা বিবেচনা করে প্রতি ছয় মাস পর পর এই স্থগিতাদেশ বৃদ্ধি করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেডে) বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে কভিড পরিস্থিতিতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুটি শর্ত দিয়ে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন মুক্ত, তিনি চিকিৎসা নিচ্ছেন। মতবিনিময় সভায় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ শিল্পে সমৃদ্ধি লাভ করছে। বর্তমান সরকার যেভাবে শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন ঠিক সেভাবে শ্রমিকরাও তাদের কর্ম দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় শেষে আইনমন্ত্রী ডিইপিজেডের কয়েকটি শিল্প-কারখানা পরিদর্শন করেন। এসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান, ডিইপিজেডের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিক ও বিনিয়োগকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit