বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

ডিয়োডোরেন্ট মাখলেই অস্বস্তি হয়? বিকল্প কী হতে পারে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডিয়োডোরেন্ট ব্যবহারে অনেকেরই ত্বকে চুলকানি বা অস্বস্তি হয়। এই কারণে অনেকেই তা ব্যবহার করতে চান না। প্রাকৃতিক কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই বাজারচলতি সুগন্ধির দরকার হবে না।

সুগন্ধি অনেকের প্রিয় প্রসাধনী। ব্যাগে আর কিছু থাক বা না থাক, ডিয়োডোরেন্টের বোতল থাকবেই। শীত কিংবা গ্রীষ্ম অনেকেই খুব বেশি ঘামেন। সে ক্ষেত্রে এই প্রসাধনীর জুড়ি মেলা ভার। তবে ডিয়োডোরেন্টে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে। যাদের ত্বক খুব বেশি স্পর্শকাতর, তাদের ডিয়োডোরেন্ট ব্যবহারে ত্বকে নানা ধরনের চুলকানি বা অস্বস্তি হয়। এই কারণে অনেকেই বাজারচলতি ডিয়োডোরেন্ট ব্যবহার করতে চান না। এর বিকল্প কিছু খোঁজেন। ডিয়োডোরেন্টের বিকল্প আলাদা কোন প্রসাধনীর ব্যবহার নয়। প্রাকৃতিক কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই ডিয়োডোরেন্টের দরকার হবে না। সেগুলি কী কী?

১) গায়ের দুর্গন্ধ এড়াতে ভাল করে, সময় নিয়ে গোসল করা জরুরি। রোজ বডিওয়াশ ব্যবহার করুন। জীবাণুনাশক কোনও তরল গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন। গোসলের শেষে এক মগ পানিতে দেড় চা-চামচ কর্পূর মিশিয়ে গায়ে ঢেলে নিতে পারেন। শরীরের দুর্গন্ধ দূর হবে।

২) শরীর সুগন্ধে ভরিয়ে তুলতে সব সময়ে ডিয়োড্যারেন্টের দরকার পড়ে না। গোসলের পরে এক মগ পানিতে পাতিলেবুর রস, কর্পূর এবং এক কাপ পুদিনা পাতার রস মিশিয়ে শরীরে ঢালুন। ডিয়োডোরেন্টের এমন প্রাকৃতিক বিকল্প আর নেই।

৩) প্রকৃতির কাছেই যখন প্রাকৃতি সুগন্ধির হদিস রয়েছে, তখন কেন ভরসা রাখবেন বাজারচলতি ডিয়োডোরেন্টে? সমপরিমাণ নিমপাতা, পুদিনাপাতা ও তুলসি পাতা একসঙ্গে পানিতে দিয়ে ফুটিয়ে নিন। পানির রং সবুজ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এর পর ছেঁকে খোপওয়ালা ট্রেতে আইসক্রিমের মতো জমাতে দিন। রোজ গোসলের সময়ে একটি করে কিউব বার করে শরীরের ভাল করে ঘষে নিতে পারেন। দু’দিন পরেও শরীরে একটা তরতাজা ভাব থাকবে।

৪) অনেকেই শক্ত সাবানের পরিবর্তে তরল সাবান ব্যবহার করেন। বাড়তি সুফল পেতে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন লেবুর রস কিংবা সাদা ভিনিগার। উপকার পাবেন। শ্যাম্পুর সঙ্গেও একই ভাবে লেবুর রস মিশিয়ে মাখতে পারেন। খুসকির সমস্যা থাকলে তা দূর হবে।

সূত্র: আনন্দবাজার 

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit