বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

শেখ রাসেল দিবস উপলক্ষে পুনাকের উদ্যােগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন । 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের  ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত। সোমবার (১৮ অক্টোবর ২০২২ইং)দুপুরের দিকে  জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি  পুলিশ নারী কল্যাণ সমিতি  পুনাকের উদ্যােগে পুলিশ লাইন্স এর ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ সন্তান -শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরন করা হয়েছে। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি  পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা এমপি। খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে,  পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা বলেন,শেখ রাসেল এক সাহসী, প্রাণবন্ত সত্ত্বার নাম। শেখ রাসেল বেঁচে থাকলে আজ হয়তো বঙ্গবন্ধুর মতোই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন,মানবতার এক ব্যতিক্রমধর্মী প্রতীক শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১০ বছর বয়সে শিশু রাসেলকে তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকেরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা হলো এই হত্যাকাণ্ড, যা করতেও নির্মম ঘাতকরা কুণ্ঠিত হয়নি সেদিন শেখ রাসেল বেঁচে থাকবে প্রতিটি শিশুর হৃদয়ে

শেখ রাসেল দিবসের আলোচনা শেষে প্রধান অতিথি  পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা এমপি, চিত্রাংকন  প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে একটি করে গাছের চারা সাটিফিকেট ও পুরুস্কার তুলেদেন।

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit