বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

খাগড়াছড়িতে চার বীর কন্যাদের সাথে স্কুলের ছাত্রীদের  মিট দ্যা প্রাইড অনুষ্ঠান অনুষ্ঠিত। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দক্ষিণ এশিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ (সাফ) জয়ী  খাগড়াছড়ি পার্বত্য জেলার চার বীর কন্যাদের সাথে জেলার বিভিন্ন স্কুলের ২শ,৫০জন  স্কুল ছাত্রীদের সাক্ষাৎ অনুষ্ঠান মিট দ্যা প্রাইড অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৭ অক্টোবর ২০২২ইং)বিকাল ৪টার দিকে জেলা শিল্পকলা ত্রকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা ত্রুীড়া সংস্থার আয়োজনে মিট দ্যা প্রাইড অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের সহধর্মীনি মিসেস  দিপান্বিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ডেভেলপমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ আতিকুর রহমান। 

জেলা মহিলা ত্রুীড়া সংস্থার সাধারন সম্পাদক মিসেস ফারজানা আযম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম। এসময় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সহকারি কোচ কৃষ্ণা চাকমা,বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য মনিকা চাকমা, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য আনাই মগিনী, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য আনুচিং মগিনী সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্কুলের মেয়েরা সাফ জয়ী নারী ফুটবলারদের  কাছে প্রশ্ন করছে, সাফল্যের রহস্য, ফুটবলারদের শুরুর দিকের সামাজিক চ্যালেঞ্জ  প্রতিবন্ধকতা সর্ম্পকে খাগড়াছড়ির ২৫০ স্কুল ছাত্রীর সামনে হাজির হয়ে তৃষ্ণা, মনিকা, আনাই, আনুচিং তাদের জীবনের গল্প সম্পর্কে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শেয়ার করেন। এই সফলতার পেছনে তাদের শত বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা সহ নানান বিষয়ে  তারা  ২‘শ ৫০জন  ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বলেন,আমাদের সমাজে এবং মৌলবাদী সমাজে  মেয়ে -শিশু-কিশোরীদের ফুটবল খেলায় নানান ঝামেলা পাকায়।

তারা প্রশ্ন ছুঁড়েন.. মেয়েরা কেন শর্টস পরবে? কেন বাড়ির বাইরে যেয়ে ফুটবল নিয়ে দৌঁড়াবে ? আরও নানান ধরনের বাধা! তারপরেও আমরা থেমে যায়নি। আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছি,কারও বাজে কথায় কান না দিয়ে নিজেদের লক্ষ্য পূরণ ও বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বে পরিচিত করার জন্য লড়েই যাচ্ছি। আমরা সাফল্য পেয়েছি,ভবিষ্যতে আরও বড় বড় রেজাল্ট যেন নিয়ে আসতে পারি,তারা সে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit