শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে মোট এক হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৯২ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে মোট এক হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টি কোম্পানির, কমেছে ১০০টির। আর অপরিবর্তিত রয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— অরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং,  জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো লি., আনোয়ার গ্যালভানাইজিং, মনোস্পুল পেপার, জেএমআই হসপিটাল, সোনালি পেপার,  বিএসসি ও  বিবিএস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩৬টির, কমেছে ৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির কোম্পানির শেয়ারের দর।

মঙ্গলবার সিএসইতে মোট ৪১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে মোট ৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit