বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে পাহাড়ের পাঁচ বীর কন্যা ও সহকারি কোচকে  সংবর্ধনা। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৭৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২  জয়ী পার্বত্য চট্টগ্রামের কৃতি ফুটবলার আনাই-আনুচিং-মনিকা ও সহকারী কোচ তৃষ্ণা চাকমা এবং রাঙ্গামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে  সংবর্ধনা প্রদান করেছেন পার্বত্য জেলা পরিষদ।
সোমবার (১৭ অক্টোবর ) সকাল ১১টার দিকে কোট বিল্ডিং থেকে সুসজ্জিত ছাদ খোলা গাড়ি করে  শোভা যাত্রাসহ  খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদে  পৌঁছালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাফজয়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি , খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মে:সাইফুল ইসলাম সুমন,খাগড়াছড়ি বিজিবি সেক্টরের লে.কর্ণেল মো:হাফিজ, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো:জাহিদ হাসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কে এম এইচ ইয়াসির আরাফাত,  জেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী,   জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,  খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি   বলেন,পাহাড়ে নারী ফুটবল খোলোয়াডরা যে গৌরব  অর্জন করেছে আমরা সবাই গর্বিত উচ্ছুসিত।  তারা এ জেলার  তথা বাংলাদেশের উজ্জল নক্ষত্র তোমরাই করেছো বাংলাদেশকে গর্বিত, তোমাদের যেকোন প্রয়োজনে আমরা সব সময় পাশে আছি।
সংবর্ধনা শেষে পাহাড়ের পাঁচ কৃতি ফুটবল খেলোয়াড় ও সহকারী কোচ প্রত্যেককে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি খোলোয়াড়কে ক্রেস্ট ও দুই লাখ এক হাজার টাকার চেক তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit