শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

মাটিরাঙ্গায় পুকুর পাড় থেকে এক নারীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসে  নিখোঁজের চার দিন পর পুকুর  পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায়  রেহানা বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার সীমান্তবর্তী তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গাপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রেহানা বেগম জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফাতেমা নগরের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার (১০ অক্টোবর) স্বামীসহ রেহানা বেগম মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গাপাড়ায় মেয়ে নাসিমা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এর দুই দিন পরে বুধবার (১২ অক্টোবর) বিকালে গৌরাঙ্গপাড়ার ইদ্রিস সর্দারপাড়ায় খালাতো ভাই মো. শিশু মিয়ার বাড়িতে বেড়াতে যায় তারা। রাতে শিশু মিয়ার বাড়িতে থাকলেও এরপর থেকেই আর খুজে পাওয়া যায়নি রেহানা বেগমকে। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে হয়ে পড়ে। 

নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ফিরোজা বেগম নামে স্থানীয় এক মহিলা গরু খুঁজতে গিয়ে শিশু মিয়ার বাড়ির অদুরে পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা লাশ সনাক্ত করে। পরে পুকুর পাড়ে রেহানা বেগমের দুর্গন্ধময় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার শেষে  সোমবার ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit