শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে রবিবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা করেছেন ব্যাটিং অনুশীলন। জানা গেছে, দলের টেল এন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।

এদিকে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া-ভারতও। শক্তিশালী এ দুই দলের ম্যাচটি হবে গ্যাবায়। একই মাঠে কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খলবে পাকিস্তান। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি হবে অ্যালান বোর্ডার ফিল্ডে। সেই মাঠেই আরেক ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit