শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

খাদ্য অপচয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৯১ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় খাদ্য অপচয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করছে। যুদ্ধের কারণে যেন খাদ্যাভাব দেখা না দেয়, তার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা।

আজ সোমবার (১৭ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস-২০২২ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
সরকারপ্রধান বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন, সামরিক শাসকরা দেশকে খাদ্য আমদানি নির্ভর করে তোলে, তারা গণমুখী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। অতীতের সরকারগুলো স্বাধীনতায় বিশ্বাস করেনি বলেই দেশকে সফল হতে দেয়নি, পরনির্ভরশীল করে রেখেছিল সবক্ষেত্রে।

বৈশ্বিক দুর্যোগের কথা চিন্তা করে সরকার বর্তমানে খাদ্য রপ্তানিতে বেশি জোর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন আর আশ্বিন-কার্তিক মাসে দেশে মঙ্গা হয় না, কৃষি গবেষকরা যে কষ্ট করেছেন তার সুফল পাচ্ছেন দেশবাসী। কৃষি যান্ত্রিকীকরণে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুষ্টিকর, নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিত করতে চায় সরকার জানিয়ে তিনি আরো বলেন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে মনোযোগ দেওয়া হচ্ছে। কারণ সুষম খাদ্য পাবার ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

কিউএনবি/বিপুল/ ১৭.১০.২০২২/ দুপুর ১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit