শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘর্ষ হলে বৈশ্বিক বিপর্যয় হবে: পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘর্ষ বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। শনিবার (১৫ অক্টোবর) কাজাখিস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুতিন সংবাদ সম্মেলনে বলেন, ‘যাই হোক না কেন, রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের সরাসরি সংঘর্ষ একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। যা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে। আমি আশা করি, যারা এমন কথা বলছেন, তারা এমন পদক্ষেপের সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করবেন।’

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার পর ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া তার ভূখণ্ড রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

এর বিপরীতে গত মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-সেভেন সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ভয়াবহ ফল হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বিশ্বে ‘কেয়ামত’ ডেকে আনতে পারে। গত ৭ অক্টোবর নিউইয়র্কে দলীয় এক অনুষ্ঠানে বাইডেন জানান, ৬০ বছরের মধ্যে বিশ্ব আর কখনো এতটা পারমাণবিক যুদ্ধের হুমকিতে পড়েনি।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্র-কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি দেয়নি। রাশিয়া যদি ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে বিশ্বে কেয়ামতের পরিস্থিতি তৈরি হবে।

কিউএনবি/বিপুল/ ১৭.১০.২০২২/ দুপুর ১২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit