শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

অক্টোবরের দু’সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ৭৬৯ মিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ চলতি অক্টোবর মাসের দু’সপ্তাহে (২-১৩ তারিখ) দেশে ৭৬৯ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

রোববার বাংলাদেশ ব্যাংক (বিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত সেপ্টেম্বরে প্রবাসী বাংলাদেশীরা দেশে এক দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। সেপ্টেম্বরের পর অক্টোবরেও রেমিটেন্সের প্রবাহের নিম্নমুখিতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, অক্টোবরের প্রথম দু‘সপ্তাহে প্রবাসীরা ৭৬৯ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। চলতি মাসের শেষে রেমিটেন্স প্রবাহ এক দশমিক ছয় বিলিয়ন ডলার হতে পারে।

চলতি (২০২২-২৩) অর্থবছরে নগদ প্রণোদনা দু‘শতাংশ থেকে বাড়িয়ে দু’দশমিক পাঁচ শতাংশ করা সত্ত্বেও সেপ্টেম্বরে রেমিট্যান্সের অভ্যন্তরীণ প্রবাহে কমে যেতে দেখা যায়।

তিনি আরো জানান, বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতিদিন গড়ে ৫৯ দশমিক ২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাওয়া যাবে।

অভ্যন্তরীণ রেমিট্যান্স বৃদ্ধির প্রবণতা নিয়ে এই অর্থবছর শুরু হয়েছিল। যেখানে জুলাই মাসে বাংলাদেশ দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে দুই দশমিক তিন বিলিয়ন ডলার প্রবাসী আয় পেয়েছে। কিন্তু সেপ্টেম্বরে এসে তা নিম্নমুখী হয়ে যায়।

আর্থিক খাতের পর্যবেক্ষকরা মনে করেন, প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য হুন্ডিকে বেছে নিচ্ছেন। কারণ সেখানে মার্কিন ডলারের বিনিময় হার খুচরা বাজারে আট থেকে ১৪ টাকা বেশি পাওয়া যায়।

বিপুল/১৬.১০.২০২২/ রাত ৯.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit