বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান ..কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৬৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে খাগড়াছড়ি জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে  বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৫অক্টোবর) সকালের দিকে  খাগড়াছড়ি  কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অফিস ও  প্রতিবন্ধী সেবা’র আয়োজনে   আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী দের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক  টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  প্রধান অতিথি  হিসাবে  বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক  টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি   বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। আমাদের ভাই-বোন। তারা কেউ আমাদের পর নয়। তারা আমাদের সকলে সমাজেরই অংশ।

তাদের প্রতি খেয়াল রাখা, ভালো রাখা আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। আমরা সবসময় তাদের পাশেই আছি। প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি অবহেলা না করারও জন্য আহ্বান জানান তিনি। এ সময়  জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদসহ জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit