শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়ি জেলায় কঠিন চীবর দানোৎসবের বিভিন্ন বিহার পরিদর্শন করেন…. পুলিশ সুপার  

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব  কঠিন চীবর দানোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপি কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। কঠিন চীবর দানোৎসব  শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন বিহার পরিদর্শন করেছেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

শুক্রবার (১৪ অক্টোবর ২০২২ইং) সন্ধ্যার দিকে জেলার বিভিন্ন  বিহারে শান্তিপূর্নভাবে কঠিন চিবর দানোৎসব  পালনের লক্ষে  খাগড়াছড়ি সদর ধর্মপুর আর্যবন বিহার ও পানছড়ি উপজেলার অরণ্যকুটি বিহার পরির্দশন করেন  খাগড়াছড়ি  পুলিশ সুপার   মো:নাইমুল হক পিপিএম।

২৪ ঘণ্টার মধ্যে চীবর (কাপড়) তৈরি করে তা বৌদ্ধ ভিক্ষুদের দানের মাধ্যমে পুণ্য সঞ্চয় হয়– এমন বিশ্বাস থেকে বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান বলা হয়।কঠিন চীবর দানোৎসব দিনে শুধু চীবর দান নয়, সঙ্গে থাকে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান। প্রত্যেক বিহারে সকাল থেকে বুদ্ধ পূজা, ফুল পূজা স্বধর্ম শ্রবণসহ বিশ্বশান্তি তথা সব প্রাণীর হিত, সুখ ও মঙ্গল কামনায় বিভিন্ন বিহারে বিশেষ  প্রার্থনা করা হচ্ছে।’

এসময় পার্বত্য চট্রগ্রামের   ৯নং  সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি ও পুলিশ সুপার এর সহধর্মিনী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী  রেহানা ফেরদৌসী, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুর রহমান, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আনচারুল করিম উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম,বলেন,পাহাড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব  কঠিন চীবর দানোৎসব এর পূজারীরা যেন শান্তিপূর্ন ভাবে ধর্মীয় উৎসব সুন্দর ভাবে পালন করতে পারে সেজন্য জেলা পুলিশ তৎপর রয়েছে। সকল ধর্মের অনুশাসনই পারে অসাম্প্রদায়িক দেশ গঠনে। তাই ধর্ম যার যার রাষ্ট্র সবার উৎসব সবার সবাইকে সজাগ থাকতে হবে আমাদের আনন্দ উৎসব যেন কোন দুষ্কৃতিকারী নষ্ট না করতে পারে।আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit