বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

ফুলবাড়ীতে দীর্ঘদিনেও উদ্ধার হয়নি ধর্ষণের শিকার প্রতিবন্ধি মেয়েটি ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৫৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পল্লীতে এক প্রতিবন্ধি গৃহ পরিচারিকা ধর্ষণের শিকার হয়েছে। প্রতিবন্ধি মেয়েটির অন্ত:সত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ হলে দূর্বৃত্তরা তাকে গুম করে। দ্রুত উদ্ধার পূর্বক বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। উপজেলার কুশলপুর তেলিপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মোঃ নবীর হোসেন বাদি হয়ে ফুলবাড়ী থানায় সর্বশেষ ১১ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারি জানান গত ২২ সেপ্টেম্বর রাত ৯টার পর থেকে আমার সেই ভুক্তভোগী বোনকে পাওয়া যাচ্ছে না। কোথাও খোঁজ না পেয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করলে তারা বিষয়টি নি:ষ্পত্তি করার চাপ দেয়। আরো বলে, আপোষ নি:ষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা তোমার বোনকে বের করে দিব না।

দীর্ঘদিনেও ভিক্টিম উদ্ধার না হওয়ায় এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ দিকে দ্রুত ধর্ষণের শিকার ভুক্তভোগীকে উদ্ধার পূর্বক অপরাধীদের শাস্তির দাবি স্বজনদের। এলাকাবাসী ও অভিযোগকারী জানান, ঘটনার পর পর আমরা থানায় লিখিত অভিযোগ দিলে ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ভিকটিম উদ্ধার না হলে আমরা অভিযোগ নিতে পারব না। থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, দ্রুত ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে। ইতি:মধ্যে বিরামপুর রাজু ডায়াগনস্টিকে গিয়ে মেয়েটির অন্ত:সত্ত্বা হওয়ার সুবুত সংগ্রহ করেছি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit